ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার দেবিদ্বারে ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরির অভিযোগ, মামলা দায়ের এমপি মারদিয়া মমতাজের প্রস্তাব: ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ নাম পরিবর্তন কলাপাড়ায় ভুল গ্রেপ্তারের ঘটনায় জামিন পেলেন জলিল হাওলাদার চট্টগ্রামে আড়াই হাজার ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার রামুতেই প্রতিষ্ঠিত হচ্ছে ফিফার ফুটবল টেকনিক্যাল সেন্টার জয়পুরহাটে হাসপাতালে হামলার চেষ্টা, যুবক আটক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে আড়াই হাজার ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে গত তিন বছরে আড়াই হাজারের বেশি ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। একই সময়ে হাসপাতালটিতে ছয়টি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক প্রেস মিটে হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার ২০২৩ সালের জুনে চালু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম ও আশপাশের জেলার ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ তৈরি করতেই এ সেন্টার চালু করা হয়েছে।

বর্তমানে সেন্টারটিতে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও প্যালিয়েটিভ কেয়ারের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর ক্যানসারের ধরন, অবস্থান ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী রেডিওথেরাপির পরিকল্পনা করা হয়।

এভারকেয়ার হসপিটালস ও বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর আরিফ মাহমুদ বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি ক্যানসার চিকিৎসায় দক্ষ ও সমন্বিত মেডিকেল টিম গুরুত্বপূর্ণ। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

প্রেস মিটে ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি অধ্যাপক সাজ্জাদ মোহাম্মাদ ইউসুফ বলেন, ‘চট্টগ্রামেই উন্নত ক্যানসার চিকিৎসার সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের ক্যানসার রোগীদের জন্য সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

চট্টগ্রামে আড়াই হাজার ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬