ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’ এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ৩২৪ কোটি টাকার ঘাটতি ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা নিয়ে আনু মুহাম্মদের উদ্বেগ

এমপি মারদিয়া মমতাজের প্রস্তাব: ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ নাম পরিবর্তন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মারদিয়া মমতাজ দেশের লাইব্রেরি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ করার প্রস্তাব দিয়েছেন।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। সংস্কৃতিমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মারদিয়া মমতাজ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২২ কোটি টাকার প্রকল্পের আওতায় ‘মুজিব কর্নার’ স্থাপন করা হয়েছিল, যা বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। তিনি জানান, এই প্রকল্পের অধীনে প্রায় ৬৫ হাজার ৭০০ কপি বই সরবরাহ করা হয়েছিল।

তিনি সংস্কৃতিমন্ত্রীর কাছে জানতে চান, লাইব্রেরি ও কর্নারগুলোকে মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই আন্দোলনের স্মৃতি সংবলিত ‘জুলাই কর্নার’-এ রূপান্তরিত করার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি মারদিয়া মমতাজকে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ এবং লাইব্রেরিগুলোর তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার অনুরোধ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক

এমপি মারদিয়া মমতাজের প্রস্তাব: ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ নাম পরিবর্তন

আপডেট সময় : ০৭:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬