ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা নির্বাচন কমিশনের ঝিনাইদহে নিখোঁজ সন্তানের বাবার কান্না: পুলিশকে অভিযোগের অসহায়ত্ব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী মেঘনা আলমের দাবি: আমি শারীরিক সম্পর্কে জড়াইনি সাইকেলে হজ পালনে মক্কার উদ্দেশে যাত্রা নরসিংদীর তরুণের কুড়িগ্রামে সার বিতরণে হট্টগোল, পুলিশি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণ মস্কোতে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, দুই গ্রেপ্তার কাতারে হামলার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, দুই গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৬ সেপ্টেম্বর) সিআইডির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোছাম্মৎ জিয়াসমীন আক্তার (২১) ও মো. আবদুল্লাহ মিয়া (৬৬)। সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব ইউনিটের একটি দল ৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে জিয়াসমীনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল্লাহ মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, চক্রটি ফেসবুক পেজে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে ভুক্তভোগীদের নানা সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হতো। পরে কথিত কবিরাজরা চিকিৎসার নামে ভুক্তভোগীর বাসায় গিয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাস অর্জন করত।

চিকিৎসার অংশ হিসেবে বাসায় থাকা স্বর্ণালংকার একত্রিত করতে বলা হতো। এরপর স্বর্ণালংকারগুলো রুমালে নিয়ে পানিতে ডুবিয়ে রেখে এবং সেই পানি পুরো ফ্ল্যাটে ছিটানোর মাধ্যমে চিকিৎসা চালানো হতো। এ সময় ভুক্তভোগীর দৃষ্টি অন্যদিকে থাকার সুযোগে চক্রের সদস্যরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেত।

সিআইডি জানায়, এ ধরনের প্রতারণার শিকার হয়ে একজন ভুক্তভোগী শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণের পর সিআইডি বিভিন্ন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে চক্রের সদস্যদের শনাক্ত করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা একটি সোনার আংটি এবং লকেটসহ একটি সোনার চেইন জব্দ করা হয়, যার ওজন ২১ দশমিক ৮৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, দুই গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬