ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী। তারা সরকারের সংশ্লিষ্টদের প্রতি জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এই নোটিশ পাঠান। নোটিশে আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সুপ্রিম কোর্টের জন্য মাত্র ২৯১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের তুলনায় অত্যন্ত নগণ্য।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সাম্প্রতিক বক্তব্যে বিচার বিভাগকে অবহেলিত খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, সমগ্র বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ ২২০০ কোটি টাকা, যা একটি সরকারি টেলিভিশন চ্যানেলের বরাদ্দের চেয়েও কম।

নোটিশে বিচার বিভাগের প্রতি অবহেলার দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে, যেখানে গত দুই দশক ধরে জাতীয় বাজেটের গড়ে মাত্র শূন্য দশমিক ৪১ শতাংশ বরাদ্দ করা হয়েছে। বর্তমানে দেশের উচ্চ ও অধস্তন আদালত মিলিয়ে প্রায় ৪৫ লাখ ১০ হাজার মামলা বিচারাধীন রয়েছে, যা একটি সামাজিক সংকটে রূপ নিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬