ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা নির্বাচন কমিশনের ঝিনাইদহে নিখোঁজ সন্তানের বাবার কান্না: পুলিশকে অভিযোগের অসহায়ত্ব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী মেঘনা আলমের দাবি: আমি শারীরিক সম্পর্কে জড়াইনি সাইকেলে হজ পালনে মক্কার উদ্দেশে যাত্রা নরসিংদীর তরুণের কুড়িগ্রামে সার বিতরণে হট্টগোল, পুলিশি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণ মস্কোতে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, দুই গ্রেপ্তার কাতারে হামলার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

বাগেরহাটে একই পরিবারের তিনজন হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়া এবং পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামের জাহিদুল ইসলাম (৪০), আসাদুল শেখ (৪১) এবং মো. আরিফ হাওলাদার (৩৮)। তারা পরস্পরের প্রতিবেশী ও আত্মীয়।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ২ আগস্ট রাতে মনিরা বেগম (৬০), তার ছেলে আহাদ আলী হাওলাদার (২৫) এবং শাশুড়ি রাশিদা বেগম (৯৩) হত্যার শিকার হন। ঘটনার দুই দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনিরার বড় ছেলে ফয়সাল হাওলাদার এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। পরে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে আসাদুল ও আরিফকে শনাক্ত করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, জাহিদ প্রথমে আহাদকে আঘাত করেন এবং পরে মনিরা ও রাশিদাকে হত্যা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলীয় নেতারা

বাগেরহাটে একই পরিবারের তিনজন হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬