ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কাতারে হামলার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কাতারে হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সম্প্রতি ইসরায়েলের আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজা যুদ্ধের সময় কাতারে হামলা ও বোমা হামলা চালানো হয়েছে।

নেতানিয়াহু তার বক্তব্যে কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কাতার ইসরায়েলের নীতিনির্ধারণে কোনো প্রভাব ফেলতে পারেনি।

গাজা যুদ্ধের অবসানে কাতার মধ্যস্থতার চেষ্টা করেছিল। কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় পরিচালনার অনুমতি যুক্তরাষ্ট্রের অনুরোধে পেয়েছিল। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়, যাতে হামাসের পাঁচ নেতা নিহত হন।

হামলার পর কাতার এর তীব্র নিন্দা জানায় এবং হামলাটিকে আন্তর্জাতিক আইন ও নীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। ইরান, পাকিস্তানসহ বিভিন্ন দেশও ওই হামলার নিন্দা জানায়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলাটিকে কাতারের সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দেন।

নেতানিয়াহু কাতারে ইসরায়েলি হামলার প্রথম বার্ষিকীর কয়েক দিন আগে সাক্ষাৎকারটির ভিডিও প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কাতারে হামলার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আপডেট সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬