ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে পপ-আপ সতর্কবার্তার প্রস্তাব শিক্ষিত জাতিগঠনে প্রধানমন্ত্রীর অবদান নিয়ে মন্তব্য সেলিমুজ্জামানের লংমার্চে জ্বালানি অপচয়ের অভিযোগ তুললেন প্রতিমন্ত্রী ইশরাক ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ ভূমি প্রশাসনে ৩৬ এসিল্যান্ডের বদলি, নতুন দায়িত্বে নিয়োগ বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু দক্ষ শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মাহদী আমিন সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না: রহমাতুল্লাহ পলাশ

বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিহতের পরিবারের পক্ষ থেকে বনানী থানায় এ ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ইসমাইল জমি বিক্রির নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্যদের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর ফেলে রেখে যেতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

শুক্রবার সকালে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মুখে স্কচটেপ লাগানো ছিল এবং পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত ইসমাইল হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। তিনি গাজীপুরের কাশিমপুরের করলাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় : ০৭:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬