ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের প্রতিবাদ গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধী দলের পরামর্শের আহ্বান রিজভীর ডিমের পুষ্টি নির্ধারণে খোসার রঙের ভূমিকা নেই বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে ৫ যাত্রী আহত ধর্মীয় ও রাজনৈতিক ভেদাভেদে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনে আদালতে তোলা হলো সিফাত আব্দুল্লাহ সিরাজগঞ্জে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী পানিসম্পদমন্ত্রী: ‘ফটোসেশনের রাজনীতি করি না’

সিরাজগঞ্জে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গরুর মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার প্রেক্ষাপটে সিরাজগঞ্জে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার প্রতি শুক্রবার ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন।

সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সামনে হাজী মো. আব্দুস সাত্তার তার নিজস্ব খামারের দেশি ষাঁড় জবাই করে সাধারণ মানুষের কাছে এই স্বল্পমূল্যে মাংস সরবরাহ করছেন। বাজারদরের তুলনায় কম দামে মাংস কিনতে পেরে স্থানীয় সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রির উদ্যোগটি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। সকাল থেকেই মাংস কিনতে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা।

হাজী মো. আব্দুস সাত্তার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তার মূল উদ্দেশ্য। তিনি জানান, আল্লাহর দেওয়া সম্পদ মানুষের জন্য কাজে লাগাতে চান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে প্রতি শুক্রবার তার ফার্মের চার-পাঁচটি গরু জবাই করার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় ক্রেতারা স্বল্পমূল্যে মাংস কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আশা করছেন, এই উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। হাজী মো. আব্দুস সাত্তার বলেন, ‘প্রত্যেকটা ভালো কাজই ইবাদত। চেষ্টা করি ভালো কাজ করার।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিলেটে সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সিরাজগঞ্জে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ

আপডেট সময় : ০৪:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬