বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে একটি বাস খাদে পড়ে ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের আশোকাঠি নির্মাণাধীন মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউরো স্টার লাইন পরিবহনের একটি এসি বাস বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশোকাঠি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। রেকার দিয়ে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।
নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখে পরবর্তীতে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই সরিফুল ইসলাম।
প্রতিনিধির নাম 





















