ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

ধর্মীয় ও রাজনৈতিক ভেদাভেদে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার ধর্মীয় বিভাজন বা অন্য কোনও ধরনের বিভাজনে বিশ্বাস করে না এবং কাউকে তা করতে দেবেও না। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “এই দেশ আপনাদের, আমাদের-সবার। ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা বর্তমান সরকার চায় না।” তিনি সকলকে তাদের ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘ্নে পালন করার আহ্বান জানান।

জাহিদ হোসেন আরও বলেন, “বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমরা সবাই মিলে কাজ করবো। এখানে কোনও হিংসা-বিদ্বেষ, জোর-জুলুম চলবে না।” তিনি সকল ধর্মের মানুষের মিলেমিশে বসবাসের গুরুত্ব তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “কাউকে অন্যায়, জুলুম, অত্যাচার বা চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ধর্মীয় ও রাজনৈতিক ভেদাভেদে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬