ঢাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে ইন্দোনেশিয়ার একটি প্রতিনিধিদল। তারা ক্ষুদ্রঋণ, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক ব্যবসা নিয়ে পরামর্শ চেয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউনূস সেন্টারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিয়াওয়াতির নেতৃত্বে প্রতিনিধিদলটি দীর্ঘ বৈঠক করে। বৈঠকে তরুণ উদ্যোক্তা, কৃষি ও সামাজিক ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিদলটি অধ্যাপক ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শ জানতে চায়, যাতে ইন্দোনেশিয়ার সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এসব উদ্যোগ কার্যকর করা যায়। তারা ইউনূসকে ইন্দোনেশিয়া সফরের আমন্ত্রণও জানান।
বৈঠকে কৃষিনীতি বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা অধ্যাপক স্যাম হেরোডিয়ান ইউনূসের কাছে মন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং সফরের জন্য পৃথক আমন্ত্রণ জানান।
অধ্যাপক ইউনূস তরুণদের সমাজে অবদান রাখার সুযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, তরুণদেরকে ইতিবাচক পরিবর্তনের কাজে নিজেদের শক্তি ও উদ্যমকে কাজে লাগানোর সুযোগ দিতে হবে।
প্রতিনিধির নাম 





















