ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সৌদি পৌঁছেছেন সাড়ে ১৩ হাজার হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৪৯৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার (১৩ মে) সকালে বাংলাদেশ হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ থেকে ৩৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের আটটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইট। ফ্লাইনাস এয়ারলাইনসের একটি ফ্লাইট ৪২০ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভোর সাড়ে ৬টায় সৌদির উদ্দেশে ছেড়ে গেছে। আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটটির সৌদি আরবে পৌঁছার কথা রয়েছে।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এ বছর হজযাত্রীদের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট ১০ জুন। তবে ই-ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান থাকলেও এখনো সরকারি ব্যবস্থাপনায় ৮ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ শতাংশ হজযাত্রীর ভিসা ইস্যু বাকি। এদিকে হজ ক্যাম্পের এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সৌদি পৌঁছেছেন সাড়ে ১৩ হাজার হজযাত্রী

আপডেট সময় : ০৫:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪