ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ঈদের দিন বৃষ্টি না রোদ, কী বলছে আবহাওয়া অধিদপ্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

টানা কয়েক দিন গরমের পর গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে ঈদের দিনেও কি এমন পরিবেশ থাকবে?

তবে আবহাওয়া দফতর সে সুখবর দিতে পারেনি। উল্টো বলছে ঈদের দিনে ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি।আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে দেশের আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রাও থাকবে স্বাভাবিক। তবে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সেই হিসাবে এবার ঈদের দিন বৃষ্টি থাকবে না, বরং থাকবে ভ্যাপসা গরম।

এদিকে আবহাওয়া দফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই।

বুধবার (১০ এপ্রিল) সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এরপর বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ঈদের দিন বৃষ্টি না রোদ, কী বলছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪