সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বুধবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনার পর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।

ডিএনসিসির প্রশাসক জানান, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত এবং তিনি দাবি করেন যে, এটি ফ্যাসিজমের দোসরেরা ঘটিয়েছে। তিনি বলেন, "আমি মিরপুরের সন্তান। কারা কী করে, আমার চেয়ে বেশি কেউ জানে না। তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

শফিকুল ইসলাম বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও অভিযান চলছিল এবং দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ডিএনসিসির গাড়িতে হামলা চালান এবং গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা

আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬