ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ

রিয়াল মাদ্রিদের সভাপতি পদে অনেক দিন ধরেই আছেন ফ্লোরেন্তিনো পেরেজ। এবার ক্লাবটিতে তাঁর থাকার মেয়াদ আরও বাড়ল। ২০২৯ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সভাপতি হিসেবে থাকছেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড। ২০০৯ সাল থেকে শুরু করে টানা পঞ্চমবার ক্লাবটির প্রধান নির্বাচিত হয়েছেন।

২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১-এর পর পঞ্চমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের সভাপতি হয়েছেন পেরেজ। লাস পালমাসের বিপক্ষে গত রাতে লা লিগায় ম্যাচের পর রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়েছে। রিয়াল বলেছে, ‘নির্বাচনে একজন মাত্র প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে পেরেজের নাম।’

দ্বিতীয় দফায় ২০০৯ সালে রিয়ালের সভাপতি হওয়ার পর থেকেই একের পর এক শিরোপা পাচ্ছে ক্লাবটি। ২০১২, ২০১৭,২০২০,২০২২, ২০২৪—পাঁচবার জিতেছে লা লিগা। এই সময়ে রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৬ বার। যার মধ্যে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপার হ্যাটট্রিক করেছে। ২০২২, ২০২৪ এই দুইবার ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা রিয়াল জিতেছে কার্লো আনচেলত্তি কোচ থাকা অবস্থায়।

সময়ের দিক থেকে রিয়ালে সর্বোচ্চ সময় কাটিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যু। ১৯৪৩ থেকে ১৯৭৮ সালের ২ জুন মৃত্যু পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন এই দায়িত্ব পালন করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ পেরেজ এরই মধ্যে ২০ বছর পেরিয়েছেন। সভাপতি হিসেবে তিনিই যে রিয়ালের সফল, সেটা ক্লাবটির ক্যাবিনেটে একের পর এক শিরোপা দেখে সহজেই বলা যায়।

রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ হলেন এই নিয়ে ষষ্ঠবার। প্রথমবার ২০০০ সালে সভাপতি হওয়ার পর ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন।২০০৯ সাল থেকে টানা ১৬ বছর দায়িত্ব পালন করা পেরেজ ৩ জানুয়ারি ক্লাবের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে অনুরোধ করেছিলেন। ১৬ দিন পর গতকাল হয়েছেন সভাপতি। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী যদি না থাকে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ

আপডেট সময় : ০৩:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫