ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসী বিভাগের এক শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ করেছেন। আব্দুল্লাহ আল মামুন নামের এই শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

অভিযোগে বলা হয়েছে, ফলাফল প্রকাশে দেরির কারণে তিনি এই পদক থেকে বঞ্চিত হয়েছেন। মামুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে জীববিজ্ঞান অনুষদের সম্মিলিত স্নাতকের ফলাফলে ৩.৯০ সিজিপিএ পেয়ে প্রথম স্থান অর্জন করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জন্য ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মনোনয়ন প্রদান করতে হবে। তবে, ২০২৫ সালের মনোনয়ন দিতে নতুন নীতিমালা অনুসরণ করতে হবে।

মামুনের দাবি, ফার্মেসি বিভাগের সেশনজট ও প্রশাসনিক সমস্যার কারণে তার ফলাফল ২০২৫ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়। অন্যদিকে, বাকি ৮ বিভাগের ফলাফল ২০২৫ সালের মধ্যে প্রকাশিত হয়।

ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান জানিয়েছেন, বিভাগের সীমিত শিক্ষকসংখ্যার কারণে একাডেমিক কার্যক্রমে সমস্যা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ বলেন, তিনি অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

আপডেট সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬