ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, বাংলাদেশে নতুন মূল্য নির্ধারণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম বুধবার কিছুটা বেড়েছে। তবে উচ্চ সুদের হারের আশঙ্কায় চলতি মাসে মূল্যবান ধাতুটির দাম ৫ শতাংশের বেশি কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯৫ দশমিক ৫৬ ডলারে উঠেছে। চলতি মাসে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২২৭ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, বাংলাদেশে নতুন মূল্য নির্ধারণ

আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬