ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে হামলার শঙ্কা প্রকাশ নেতানিয়াহুর, বিরোধীদের প্রতিক্রিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘শত্রুরা’ হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেল নফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন। তবে নেতানিয়াহু সম্ভাব্য হামলার ধরন বা তার কাছে থাকা ‘ইঙ্গিত’ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

নেতানিয়াহুর বক্তব্যের পর বিরোধী নেতারা তাকে নিরাপত্তা হুমকিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন। প্রধান নির্বাচনি প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দল ইয়াশার দাবি করেছে, নেতানিয়াহুর বক্তব্য সঠিক হলে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদকে তাৎক্ষণিকভাবে অবহিত করা প্রয়োজন।

লাপিদও নেতানিয়াহুর কাছে জরুরি নিরাপত্তা ব্রিফিং দাবি করেছেন। তিনি এক্সে লেখেন, নিরাপত্তা হুমকিগুলো বাস্তব কি না এবং নির্বাচন যাতে বাধাহীনভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন; তা জানতে চান।

এদিকে, নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনের আগে ইসরায়েলের কোনো শত্রুপক্ষ হামলার পরিকল্পনা করছে; এমন নির্দিষ্ট কোনো হুমকি সেনাবাহিনীর কাছে নেই। ফলে সেনাবাহিনী সতর্কতার মাত্রা বাড়ায়নি।

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর সামরিক সচিব লাপিদকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন। তবে লাপিদ চার পক্ষের বৈঠকের দাবি জানান। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নেতানিয়াহু ও লাপিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সম্ভাব্য হামলার হুমকি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নির্বাচনের আগে হামলার শঙ্কা প্রকাশ নেতানিয়াহুর, বিরোধীদের প্রতিক্রিয়া

আপডেট সময় : ১২:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬