ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে, কার কত

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সিরিজ জয়ের জন্য এখন থেকে ম্যাচ ও সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়েরা। গতকাল বিসিবির ১৬তম সভায় বেতনবৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দেওয়া হয়।

সভাশেষে বিসিবির দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। নারী ক্রিকেটাররা বেতন পাবেন চারটি গ্রেডে। এর মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে। ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ অব্দি নারী ক্রিকেটারদের কারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ১৮ জন খেলোয়াড়। নতুন চুক্তিতে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে মাসে ২০ হাজার টাকা করে। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।

এর আগে গ্রেড ‘এ’ তে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা, এখন বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেড ‘বি’ তে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা, গ্রেড ‘সি’ তে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা। গ্রেড ‘ডি’ তে ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা করা হয়েছে।

শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তার ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন। ‘ডি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন রাবেয়া। এছাড়া ডি ক্যাটাগরি থেকে ‘সি’ ক্যাটাগরিতে এসেছেন সোমা আক্তার।

এছাড়া ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসও অনুমোদন করা হয়েছে এবার। ওয়ানডেতে আইসিসি র‍্যাংকিংয়ের ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র‍্যাংকিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে ৫০ হাজার (র‍্যাংকিংয়ের ১-৩), ৩৫ হাজার (র‍্যাংকিংয়ের ৪-৬) ও ৩০ হাজার টাকা (র‍্যাংকিংয়ের ৭-৯)। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।

নতুন বেতন গ্রেডে কে কোন গ্রেডে আছেন :

গ্রেড ‘এ’-নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার।
গ্রেড ‘বি’-ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া।
গ্রেড ‘সি’-সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, স্বর্ণা আক্তার।
গ্রেড ‘ডি’- দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রাণি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে, কার কত

আপডেট সময় : ১০:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪