চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ সামাজিক অনাচার বৃদ্ধি পাওয়ার অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, এসব অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ মুক্তির আশায় আন্দোলন করেছে, কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসেনি।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে, কিন্তু বিদ্যমান নীতির মাধ্যমে কেউ সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। নির্বাচনী ইশতেহার দেওয়ার পর ক্ষমতায় গিয়ে অনেকেই তা ভুলে জনগণকে ধোঁকা দিয়েছে।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে দলের শীর্ষ নেতারা নেতৃত্ব দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা থাকবে না।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, শরিয়াহর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ জানান, জনগণ তাদের নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রতিনিধির নাম 

























