বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, তারেক রহমান ক্ষমতায় এসে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় কাদের গনি চৌধুরী বলেন, ডেল্টাগ্রামের জনমত জরিপে সরকারের প্রতি ৭৫ দশমিক ৩ শতাংশ সমর্থন ও সন্তুষ্টির তথ্য উঠে এসেছে। তিনি দাবি করেন, বিএনপির অবদানে দেশের উন্নয়ন হয়েছে এবং জনগণ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। চলতি অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলেও জানান তিনি।
কাদের গনি চৌধুরী বলেন, ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে উদ্যোগের ফলে খেলাপি ঋণের অনুপাত কমেছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে এনপিএল অনুপাত কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে।
তিনি বলেন, বর্তমান সরকার বিদেশি ঋণের পরিশোধে রেকর্ড সৃষ্টি করেছে এবং সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারে পরিবর্তন এসেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিনিধির নাম 

























