ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ব্রেইন স্টেশন ২৩-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্য দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিশিল্পের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা।

এআইইউবির শিক্ষার্থীরা তাঁদের থিসিস ও গবেষণায় শিল্পখাতের বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ব্রেইন স্টেশন ২৩-এর প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি কারিগরি পরামর্শ ও তত্ত্বাবধান পাওয়ার সুযোগও থাকবে।

এআইইউবি ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. মো. আবদুর রহমান এবং ব্রেইন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এআইইউবির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এম জে ফেরদৌস বলেন, “এআই এখন আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। শিক্ষার্থীরা যদি বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পান, তাহলে তাঁরা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবেন।”

এআইইউবির উপ-উপাচার্য ড. মো. আবদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে ১২০টি উচ্চক্ষমতাসম্পন্ন পিসি সংবলিত তিনটি বিশেষায়িত ল্যাব রয়েছে, যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনন্য।

এই যৌথ উদ্যোগের আওতায় এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি-এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম ও আরএজি নিয়ে গবেষণা হবে। শিক্ষার্থীরা ব্রেইন স্টেশন ২৩-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন এবং দুই প্রতিষ্ঠান যৌথভাবে হ্যাকাথন ও কর্মশালা আয়োজন করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ১০:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬