ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা খুনিদের সাথে আপস করলে ফের রাজপথে ফয়সালা হবে: জাবের বরগুনা আমতলী আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি জিদানের প্রশংসায় ওলিসে: ‘সে খাঁটি প্রতিভা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী মেসির সঙ্গে ঝগড়ার ঘটনায় রদ্রিগেজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রংপুর নগরী ও আশপাশের এলাকায় মাদক পরিস্থিতিকে ‘চরম উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, রংপুরের সবচেয়ে বড় সমস্যা মাদক। মাদকের কারণে অপরাধ ও নিষ্ঠুরতা বাড়ছে। তিনি উল্লেখ করেন, নগরীর মাছুয়া পাড়ায় মাদকসেবনে বাধা দেওয়ায় একজন শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে, যা রংপুরসহ সারা দেশকে নাড়া দিয়েছিল।

মীর শাহে আলম জানান, রংপুরের সংসদ সদস্যরা মাদক সমস্যা নিয়ে সংসদে ৭১ বিধিতে নোটিশ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়া মাদক কারবারিদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, রংপুরে বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠছে। প্রশাসনের স্থবিরতা এবং জনসচেতনতার অভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রংপুর মহানগরীতে একটি থানার জায়গায় ছয়টি থানা হওয়ার পরও আইনশৃঙ্খলার অবনতি কেন?’

প্রতিমন্ত্রী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরের মাসের সভায় যদি ব্যর্থ হয়, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি সুপারিশ পাঠাব।’ তিনি উন্নয়ন প্রকল্পের তথ্যও তুলে ধরেন, জানিয়ে দেন যে গত ৬ মাসে রংপুর জেলার সড়ক সংস্কার ও উন্নয়নে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬