ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা জারি দুই বছর পর পুরোনো দরপত্রে গাছ কাটার তোড়জোড় সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক নাহরিন কবির কলমের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী বললেন আবিদুল ইসলাম খান সম্পদ বিবরণী দাখিল না করায় যুবককে তিন বছরের কারাদণ্ড বিএনপি নেতাদের দখলবাজিতে সরকারের ব্যর্থতা: মিয়া গোলাম পরওয়ার চবিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী থানায় সোপর্দ কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী বললেন আবিদুল ইসলাম খান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ‘মিথ্যাবাদী বালক’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এ কথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, সালমান মুক্তাদির প্রথমে মিথ্যা কথা বলেছিলেন, যা পরে পুলিশের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। তিনি ধর্ষণের মতো একটি স্পর্শকাতর মামলাকে কেন্দ্র করে দ্বিতীয়বার মিথ্যা বলার অভিযোগও করেন।

তিনি আরও বলেন, সালমান মুক্তাদির তৃতীয়বার মিথ্যা বলেছেন, যখন তিনি জামায়াত ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ভূমিদস্যু নেতাদের অভ্যন্তরীণ কোন্দলকে বিএনপির চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করেছেন। আবিদুল ইসলাম খান দাবি করেন, এই তথ্যও মিথ্যা প্রমাণিত হয়েছে।

আবিদ বলেন, ইসিবি চত্বরে সংঘটিত একটি সশস্ত্র হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, সেখানে জামায়াতের নেতা নাজিমউদ্দিন ও যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদের মধ্যে দ্বন্দ্বের কারণে হামলা হয়। তিনি দাবি করেন, সালমান মুক্তাদিরের স্টুডিওও সেই হামলার শিকার হয়েছে।

আবিদুল ইসলাম খান বলেন, হামলায় বিএনপি নেতাদের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী বললেন আবিদুল ইসলাম খান

আপডেট সময় : ০৯:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬