বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে সকলে সজাগ আছে। তিনি জানান, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো অবস্থাতেই গণতন্ত্র ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকের উপস্থিতির কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, "আমরা মাঝে মাঝে কিছু কিছু আলামত দেখছি- জনজীবন অস্থিতিশীল করা ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে মাঝে ভোরবেলায় কোথাও কোথাও ঝটিকা মিছিল, কখনো কখনো পটকা ফাটানো এবং বোমা ফাটানোর মতো ঘটনা দেশের মানুষকে উদ্বিগ্ন করে।" গয়েশ্বর চন্দ্র রায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 











