ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা খুনিদের সাথে আপস করলে ফের রাজপথে ফয়সালা হবে: জাবের বরগুনা আমতলী আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি জিদানের প্রশংসায় ওলিসে: ‘সে খাঁটি প্রতিভা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী মেসির সঙ্গে ঝগড়ার ঘটনায় রদ্রিগেজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দিয়ে সঠিক সুবিধাভোগী নির্বাচন এবং সামাজিক নিরাপত্তাসেবা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, ‘যাতে প্রকৃত সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তার সেবা পায় এবং রাজনৈতিক বিবেচনা করা না হয়, সে বিষয়ে আমরা বলেছি।’

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে।

ফ্যামিলি কার্ডের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সুবিধাভোগীদের ডেটাবেইস তৈরি করা হবে এবং পর্যায়ক্রমে সবাইকে এই কার্ডের আওতায় আনা সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না।

ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪ উপজেলার ৫৬টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সর্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে কাজ করতে চান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬