ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা জারি দুই বছর পর পুরোনো দরপত্রে গাছ কাটার তোড়জোড় সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক নাহরিন কবির কলমের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী বললেন আবিদুল ইসলাম খান সম্পদ বিবরণী দাখিল না করায় যুবককে তিন বছরের কারাদণ্ড বিএনপি নেতাদের দখলবাজিতে সরকারের ব্যর্থতা: মিয়া গোলাম পরওয়ার চবিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী থানায় সোপর্দ কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যুবদল সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির। জেলা ও মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি, বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর বিষয়ে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করা ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি, বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর মতো সিদ্ধান্তের ক্ষেত্রে উপজেলা, পৌর বা থানা পর্যায়কে জেলা অথবা মহানগর যুবদলকে অবহিত করতে হবে।

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে জারি করা এসব কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে

যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা জারি

আপডেট সময় : ১০:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬