পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকারের চাকরির ভাইভাতে বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী মেধাকে মূল্যায়ন করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চাকরি বা পুঁথিগত বিদ্যা সবকিছু নয়, দেশের জন্য কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, একটি শ্রেণি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যাখ্যা ছড়াচ্ছে, যা জনগণ ও সরকারকে ক্ষতিগ্রস্ত করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে।
এ সময় মন্ত্রী পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা সরকারের হাতে রয়েছে উল্লেখ করে বলেন, এসব প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধির নাম 























