ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল সভাপতির বক্তব্য: আওয়ামী লীগকে মাথা উঁচু করতে না দেওয়ার আহ্বান বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির যাত্রী অধিকার দিবসের প্রাক্কালে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যের অভিযোগ সারের কোনো সংকট নেই, দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী আসিফ নজরুলের মতে, ছোট মেয়ের পোষা ছাগল চুরি ‘হৃদয়বিদারক ঘটনা’ ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য, আগ্রাসনের নিন্দা সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান মীর শাহে আলমের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম বলেছেন, যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডিতে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। তিনি সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা তৈরি করা। নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্মাণাধীন ভবনসহ যেকোনো স্থানে পানি জমে থাকলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে নাগরিক সচেতনতার ওপর বেশি গুরুত্ব আরোপ করেন তিনি।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গঠনে তিন মাসব্যাপী এই বিশেষ অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান মীর শাহে আলমের

আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬