রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এসেছেন। রোববার সম্মেলন শেষে তিনি দেশে ফেরার কথা রয়েছে। এ সময় পুতিন তার মল-মূত্রও সঙ্গে নিয়ে যাবেন বলে জানা গেছে।
‘দ্য এক্সপ্রেস ইউএস’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুতিনের স্বাস্থ্য সম্পর্কে কোনও তথ্য যাতে বিদেশি শক্তির হাতে না পড়ে, সে কারণে তার দেহরক্ষীরা বিদেশ সফরের সময় তার মল-মূত্র সংগ্রহ করে মস্কোয় নিয়ে আসেন।
পুতিনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিন তার নিরাপত্তা আরও বাড়িয়েছেন। তার আশপাশে কর্মরত কর্মীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং তাদের মাস্ক পরতে হয়।
পুতিনের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (এসবিপি)। এই সংস্থাটি রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিসের অধীনে কাজ করে এবং এর সদস্যরা সব সময় পুতিনের কাছাকাছি থাকেন।
ভারতে পুতিনের সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত ও রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলি সমন্বয় করে একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। পুতিনের বিমান দিল্লিতে অবতরণের পর থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
প্রতিনিধির নাম 






















