ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল সভাপতির বক্তব্য: আওয়ামী লীগকে মাথা উঁচু করতে না দেওয়ার আহ্বান বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির যাত্রী অধিকার দিবসের প্রাক্কালে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যের অভিযোগ সারের কোনো সংকট নেই, দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী আসিফ নজরুলের মতে, ছোট মেয়ের পোষা ছাগল চুরি ‘হৃদয়বিদারক ঘটনা’ ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য, আগ্রাসনের নিন্দা সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

যুক্তরাষ্ট্রের লুকাস ড্রোন ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের অনুকরণে তৈরি: আইআরজিসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি।

শনিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। মুসাভি বলেন, ইরানের ড্রোন খাতে বিভিন্ন ধরনের চালকবিহীন আকাশযান (ইউএভি) তৈরি করা হয়েছে, যার মধ্যে কিছু যুদ্ধ অভিযানের জন্য এবং অন্যগুলো নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

তিনি জানান, এসব ড্রোন সংশ্লিষ্ট খাতে কাজ করা তরুণদের উদ্ভাবনী শক্তি ও কর্ম-অভিজ্ঞতার ফল। মুসাভির দাবি, ইরানের ড্রোন বহর বর্তমানে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষার অন্যতম শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬-এর অনুরূপ একটি ড্রোন তৈরি করেছে এবং সেটির নাম দিয়েছে ‘লুকাস’। পরে সেটিকে নিজেদের সামরিক অস্ত্রভাণ্ডারেও যুক্ত করেছে বলে দাবি করেন তিনি।

মুসাভি আরও জানান, ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের রেকর্ড রয়েছে এবং ওই অভিযান পরিচালনার জন্য আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত ড্রোন ব্যবহার করা হয়েছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের লুকাস ড্রোন ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের অনুকরণে তৈরি: আইআরজিসি

আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬