ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৪৩০০ পরিবার গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও সারের সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলের দাবি মামুনুল হকের কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ছে বাংলাদেশে

বরিশালে ছাত্রলীগের মিছিল, ৭ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বরিশাল নগরীতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের পর পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।

কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে মিছিলটি বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘হৈ হৈ রৈ রৈ, বিএনপিরা গেলি কই’ স্লোগান দিতে দেখা গেছে।

মিছিলের সময় কয়েকজন মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পাঁচজনকে আটক করে এবং পরে আরও দুইজনকে আটক করে।

আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও মিছিলের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি ছিল।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

বরিশালে ছাত্রলীগের মিছিল, ৭ জন আটক

আপডেট সময় : ০৯:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬