ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৪৩০০ পরিবার গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও সারের সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলের দাবি মামুনুল হকের কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ছে বাংলাদেশে

ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা অর্পিতা দাশ (২৬) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

অর্পিতার পরিবার জানায়, তিনি চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী এবং এটি ছিল তাদের প্রথম সন্তান। আগামী মাসের (অক্টোবর) দ্বিতীয় সপ্তাহে তার সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। গত ৬ সেপ্টেম্বর অর্পিতার ডেঙ্গু শনাক্ত হয় এবং পরদিন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, অর্পিতা ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন এবং গর্ভবতী অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফলে গর্ভে থাকা সন্তানটিও মারা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, অর্পিতা দাশের মৃত্যুর বিষয়টি আগামীকালের প্রতিবেদনে উল্লেখ করা হবে। শনিবার পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০ জন বলে জানানো হয়েছে।

এদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও

আপডেট সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬