ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটির ঝুলন্ত সেতু আবারও ডুবে গেল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী নাছিরের মরদেহ দেশে ফিরলো লোহিত সাগরে হুথিদের দখলে মোখা, ইরানের সহায়তা দাবি সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ মহানবী হজরত মুহাম্মদ (সা.) সবার জন্য অনুসরণীয় আদর্শ: ডা. শফিকুর রহমান বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত রংপুরে চার খুনের ঘটনাস্থল পরিদর্শনে আইনজীবীদের ক্ষোভ প্রকাশ জো রুটের বিশ্ব রেকর্ড, স্মিথকে পেছনে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক প্রেমিকার জন্য ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, আদালতে প্রেমিকের মামলা খারিজ

রংপুরে চার খুনের ঘটনাস্থল পরিদর্শনে আইনজীবীদের ক্ষোভ প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুরে চার খুনের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে পরিদর্শনে যান।

আইনজীবীরা অভিযোগ করেন, তারা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং কোতোয়ালী থানার পুলিশকে চিঠি দিয়ে পরিদর্শনের অনুমতি নিয়েছিলেন। পুলিশ কমিশনারও তাদের অনুমতি দিয়েছিলেন। কিন্তু পরিদর্শনের সময় থানা পুলিশ জানায়, আইনজীবীদের শুধুমাত্র বাড়ির ছাদ ও নিচ তলায় পরিদর্শনের অনুমতি রয়েছে, শোবার ঘরে প্রবেশের অনুমতি নেই।

আইনজীবী অনুপ কুমার সাহা বলেন, "আমরা চার হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চ আদালতে রিট ফাইল করেছি। যদি আমরা ঘরের ভেতরটা দেখতে পেতাম, তাহলে তা আদালতে উপস্থাপন করতে পারতাম।" তিনি অভিযোগ করেন, পুলিশ কমিশনার তার ফোন নম্বর ব্লক করেছেন এবং যোগাযোগ করতে পারেননি।

তিনি আরও বলেন, "পুলিশ কমিশনার জনগণের রক্ষক। নিরাপত্তার স্বার্থে এবং সুষ্ঠু তদন্তের জন্য আমাদের ঘরটি দেখার অনুমতি দিলে তদন্তে কোনো ব্যতয় ঘটতো না।" আইনজীবী ঐক্য পরিষদের অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু আবারও ডুবে গেল

রংপুরে চার খুনের ঘটনাস্থল পরিদর্শনে আইনজীবীদের ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬