বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে দেশ থেকে পালিয়ে গেছে।
তিনি আজ শনিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি.আর কর্মসূচির আওতায় বাদুয়ারচর উত্তরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নির্মাণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
শিরিন সুলতানা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা দেশের গ্যাসকূপ খনন না করে পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য ১ টাকার জিনিস ১০ টাকা দিয়ে গ্যাস এনেছে এবং দেশের জনগণের ওপর ভর্তুকি চাপিয়েছে।
তিনি বলেন, আজকের পরিস্থিতিতে একজন শিশু জন্মগ্রহণ করলে তার ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ নিয়ে জন্মাতে হবে। এ ধরনের পরিস্থিতির মধ্যে দেশ পরিচালনা করা হচ্ছে।
শিরিন সুলতানা আরও বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষকে একত্রিত করে একটি জাতি হিসেবে গড়ে তুলতে চান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা কিছু ব্যক্তি আবার নিজেদের পরিচয়ে ফিরে এসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
প্রতিনিধির নাম 






















