ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৪৩০০ পরিবার গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও সারের সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলের দাবি মামুনুল হকের কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ছে বাংলাদেশে

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী নগরীর কুমারপাড়া একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর এবং সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।

সম্মেলনে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে দায়িত্ব পালন এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল এমপি ও ড. মাওলানা কেরামত আলী দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের ভূমিকা ও করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬