ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খসড়া সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এ জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকি তৈরি করার অভিযোগ করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, খসড়া আইনে সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা এবং জনগণের মতপ্রকাশের অধিকারকে একই আইনের আওতায় আনা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি করছে।

তিনি উল্লেখ করেন, সাইবার অপরাধ ও সাইবার সুরক্ষার মতো বিষয়গুলোকে একত্রিত করার ফলে অপব্যাখ্যা ও অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। খসড়া আইনে গুজব ও অপতথ্য সংক্রান্ত ধারাগুলোও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, খসড়া আইনের ধারা ৪৬(২)-এ অ-জামিনযোগ্য অপরাধ হিসেবে ধারা ২৩-এর উল্লেখ নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠনের দাবি জানান।

টিআইবি মনে করে, খসড়া আইনটি অনুমোদন হলে বাংলাদেশের সাইবার স্পেস নজরদারি ও নিপীড়নের একটি জায়গায় পরিণত হতে পারে, যা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা তৈরি করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০৮:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬