ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, ন্যায়বিচার চান আব্দুস সামাদ পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগে তদন্তের ফলাফল জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর রহমানের গুলির অভিযোগ ঢাকা কলেজের সামনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা: রিজভী সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবে হেফাজত নেতারা ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

পুলিশের ৫ কর্মকর্তার বদলি আদেশ জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিনকে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি), ঢাকায় বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম আবদুল্লাহকে পাবনার বেড়া সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার শ্যামলী রানি বর্মনকে নওগাঁর সাপাহার সার্কেল থেকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, হবিগঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন

পুলিশের ৫ কর্মকর্তার বদলি আদেশ জারি

আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬