ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, ন্যায়বিচার চান আব্দুস সামাদ পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগে তদন্তের ফলাফল জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর রহমানের গুলির অভিযোগ ঢাকা কলেজের সামনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা: রিজভী সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবে হেফাজত নেতারা ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকার গুলশানে সরকারবিরোধী মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তবে আরাফাত নামের এক আসামিকে শিশু দাবি করায় তার বিষয়ে শুনানি না করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে অধিকতর শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম), মুন্না মিয়া, সামিন ইয়াছির (সাদাফ), রাতুল, এইচ এম জাকারিয়া রহমান ওমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোহরাব, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানা এলাকায় সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের উদ্দেশে ককটেল নিক্ষেপ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন

গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে

আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬