ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার কারাগার থেকে পালানো ১২৪ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া কারাগার থেকে পালানো ১২৪ মামলার আসামি মো. আনিছুর রহমানকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, আনিছুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতে মামলার ভিত্তিতে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তিনি অভিযোগ করেছেন যে, আনিছুর মানুষকে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

ওসি আরও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে বেশ কিছু কয়েদি পালিয়ে যায়, তাদের মধ্যে আনিছুর রহমানও ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে আনিছুর রহমান আলাউদ্দিননগরে তার কার্যক্রম শুরু করেন এবং পরে কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় শাখা খোলেন। তিনি গ্রাহকদের ‘জমার দ্বিগুণ টাকা ফেরত’ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকা জমা নেন।

২০২৩ সালের নভেম্বরে গ্রাহকদের চাপের মুখে আনিছুর অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যান। পরবর্তীতে ২০২৪ সালের শুরুতে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার ১২৪টি মামলা দায়ের হয় এবং আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার কারাগার থেকে পালানো ১২৪ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬