ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বরিশালে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বরিশালে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বান্দরোডের চাঁদমারী এলাকায় এই ঘটনা ঘটে।

মিছিলটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে বের করা হয়েছিল। তবে পুলিশ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে বাধা দেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বরিশাল স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বান্দরোডে পৌঁছানোর পর টহল পুলিশ এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন, ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। সব মিলিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বরিশালে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬

আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬