বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার দুপুরে নগরীর বান্দ রোড এলাকায় ঝটিকা মিছিল করেছেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী কার্যক্রম ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে এবং এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সংগঠনটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড ও মিছিল-সমাবেশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের এ মিছিলের ঘটনা ঘটল।
প্রতিনিধির নাম 
























