ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেফতার বন্ধু মাসুম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিখোঁজের তিনদিন পর পুরান ঢাকার লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনির (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু মাসুমকেও (৪৬) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাওনা টাকা চাওয়ার কারণে রনিকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিলেন মাসুম। রনি নিখোঁজ হওয়ার পর সন্দেহভাজন হিসেবে মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় মাসুম রনিকে হত্যার কথা স্বীকার করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে তার দেওয়া তথ্যে মাটি খুঁড়ে রনির মরদেহ উদ্ধার করা হয়।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, ২৬ নম্বর ওয়ার্ডের বিসি দাস স্ট্রিটের ৯ নম্বরস্থ ৫তলা ভবনের নিচতলার খালি জায়গায় হাত-পা বাঁধা ও মুখে পলিথিন পেঁচানো অবস্থায় রনির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, নিহতের ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তের সময় নিহতের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে মাসুমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মাসুম স্বীকার করেন যে, রনি তার কাছে তিন লাখ টাকা পেতেন এবং সেই টাকার জন্য চাপ দিচ্ছিলেন।

মাসুমের কথামতো বালু মাটি খুঁড়ে রনির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী নুসরাত জাহান সিমা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেফতার বন্ধু মাসুম

আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬