ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটির ঝুলন্ত সেতু আবারও ডুবে গেল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী নাছিরের মরদেহ দেশে ফিরলো লোহিত সাগরে হুথিদের দখলে মোখা, ইরানের সহায়তা দাবি সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ মহানবী হজরত মুহাম্মদ (সা.) সবার জন্য অনুসরণীয় আদর্শ: ডা. শফিকুর রহমান বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত রংপুরে চার খুনের ঘটনাস্থল পরিদর্শনে আইনজীবীদের ক্ষোভ প্রকাশ জো রুটের বিশ্ব রেকর্ড, স্মিথকে পেছনে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক প্রেমিকার জন্য ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, আদালতে প্রেমিকের মামলা খারিজ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সবার জন্য অনুসরণীয় আদর্শ: ডা. শফিকুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) কিশোর থেকে বৃদ্ধ সবার জন্য অনুসরণীয় আদর্শ। তিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রোড টু সিরাহ’ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একমাত্র পথ হিসেবে মহানবী (সা.)-এর পদাঙ্ক অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর দেখানো পথ অনুসরণ করতে হবে।

জামায়াতের আমির মহানবী (সা.)-এর শৈশবের উদাহরণ তুলে ধরে বলেন, একজন শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় কাকে অনুসরণ করবে, তার উত্তর হবে মা আমিনা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শিশুপুত্র মোহাম্মদ। তিনি বলেন, মহানবী (সা.) শৈশবে কখনো কারও অধিকার নষ্ট করেননি এবং অশ্লীল কথা বলেননি।

কিশোর বয়সের উদাহরণ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মক্কার শান্ত, সৌম, বুদ্ধিদীপ্ত কিশোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসরণ করা উচিত। তিনি কাবাঘর মেরামতের সময় সংঘটিত সংকটের সমাধানও ইনসাফপূর্ণভাবে করেছিলেন।

ডা. শফিকুর রহমান মহানবী (সা.)-এর জীবনের প্রতিকূলতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.) জন্মগতভাবে এতিম ছিলেন এবং জীবনের বিভিন্ন সময়ে পিতা, মাতা ও দাদা হারিয়েছেন। তিনি সকল ক্ষেত্রে মহানবী (সা.)-কে অনুসরণ করার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু আবারও ডুবে গেল

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সবার জন্য অনুসরণীয় আদর্শ: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬