যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল হাউস এলাকায় একটি গাড়ি থেকে চারটি চাকা চুরির ঘটনা ঘটেছে। গত সপ্তাহান্তে এই ঘটনা ঘটে, যেখানে অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং চোরেরা কয়েকটি গাড়ি থেকে চাকা খুলে নিয়ে যায়। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে, তবে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এর সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি।
এক ভারতীয় নারীর ভাইয়ের গাড়ি থেকে চাকা চুরি হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, সকালে ঘুম থেকে উঠে ভাইটি তার গাড়িটি চার চাকা ছাড়াই দাঁড়িয়ে আছে। চোরেরা শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, তারা ঘটনাস্থলে একটি নোটও রেখে যায়। ওই নোটে ক্রিস্টাল হাউসের পার্কিং এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এই ঘটনার পর এক্সে (সাবেক টুইটার) ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ভুক্তভোগী পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং গাড়ি নিরাপদ রাখতে হুইল লক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কিছু ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় অপরাধের উচ্চ হার নিয়ে আলোচনা করেছেন। আবার কেউ কেউ এ ঘটনাকে ব্যঙ্গ করে বলেছেন, চোরেরা যেন মালিককে ‘শিক্ষা’ ও সতর্কবার্তা দিতে চেয়েছে।
প্রতিনিধির নাম 
























