ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩, হাসপাতালে ভর্তি ১,৪৬৩ ক্রিস্টাল হাউসে গাড়ির ৪ চাকা চুরি, চোরের নোটে সতর্কবার্তা কৃষকদের জন্য সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্পের পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর রূপপুর প্রকল্পের সার্ভারে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ গ্যাস সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা সব শিক্ষক-কর্মকর্তার জন্য মাউশির জরুরি নির্দেশনা ঝিনাইদহে বাস-ইজিবাইক দ্বন্দ্ব, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা বাঁধনের ওপর হামলার তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, গুজব ভিত্তিহীন চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য পিয়াসের শোকাবহ কাহিনী

কৃষকদের জন্য সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্পের পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে কৃষকদের ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।

আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তাজউদ্দীন খান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং তার প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সোলার বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কিনা।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে ডিজেল চালিত পানির পাম্পগুলোকে সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার। তিনি নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণের সরকারের কর্মপরিকল্পনাও তুলে ধরেন।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুতের স্টোরেজের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে রুফটপের ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩, হাসপাতালে ভর্তি ১,৪৬৩

কৃষকদের জন্য সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্পের পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬