ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন সামরিক বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ইজিস সিস্টেম সমৃদ্ধ যুদ্ধজাহাজ ডিডিজি-১১৯ এবং ডিডিজি-৫৩-এ হামলা চালানোর দাবি করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইরানি ট্যাংকার ও জাহাজে আক্রমণাত্মক পদক্ষেপ এবং শত্রুতাপূর্ণ হয়রানির’ জবাবে এই হামলা করা হয়েছে।
বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন সরকারের কর্মকাণ্ডের কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা উল্লেখ করে। তারা সতর্ক বার্তা দেয় যে, আইআরজিসি ও অন্যান্য বাহিনী যেকোনো ভুল হিসাব-নিকাশের বিরুদ্ধে প্রস্তুত রয়েছে।
প্রতিনিধির নাম 

























