পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ থেকে ভোর সোয়া ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।
আগুনের কারণে রূপপুরের সার্ভার লাইনে ইন্টারনেট সংযোগসহ আশপাশের কয়েকটি কক্ষে থাকা কম্পিউটার, কাগজপত্র এবং বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রকল্পের কাজকর্মে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানিয়েছেন, আগুন লাগার ঘটনা শুনেছেন, তবে বিস্তারিত জানাতে পারেননি। তিনি অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজের ভবনে বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রূপপুরে কর্মরত প্রকৌশলীদের কাজ ব্যাহত হচ্ছে। পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানিয়েছেন, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধির নাম 






















