ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, গুজব ভিত্তিহীন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ছড়ানো খবরটি ভিত্তিহীন গুজব বলে জানিয়েছেন তার একমাত্র কন্যা তানি লায়লা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তানি এই অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি কিছু ভুয়া ছবি ও ভিডিওর মাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তানি বলেন, তিনি এসব ভুয়া কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন এবং রুনা লায়লাকে অনুসরণকারী সবাইকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানান। তিনি লিখেছেন, “আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি।”

গুজব ছড়িয়ে পড়ায় কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে তানি বলেন, “তারা জীবিত আছেন! আর সহ্য করা যাচ্ছে না।” তিনি গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানান এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে রুনা লায়লা অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সংগীতের বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন এবং গত মাসে অস্ট্রেলিয়ায় দুটি কনসার্টে গান পরিবেশন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, গুজব ভিত্তিহীন

আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬