ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পরও তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, সংঘাতের সমাধান এবং শান্তি প্রতিষ্ঠায় রিয়াদ সবসময় কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।
প্রিন্স ফয়সাল সংবাদ মাধ্যমকে জানান, হুথিদের কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যা তারা সৌদি আরব ও ইয়েমেনের বৈধ সরকারের ওপর চাপিয়ে দিতে চায়। তবে তিনি উল্লেখ করেন, হুথিদের উসকানিমূলক আচরণ শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
হুথিদের নীতি ও হামলার সমালোচনা করলেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। সৌদি আরব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেবে, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে আপস করবে না।
প্রতিনিধির নাম 
























